বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি

মাহে রমজানের তৃতীয় জুমায় জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। রমজানের পুণ্যময় এই জুমায় শরিক হতে সকাল থেকেই দলে দলে মসজিদে সমবেত হয়েছেন হাজারো মানুষ। মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নামাজ আদায়ের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখছেন তারা।

শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম এলাকায় দেখা যায়, আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে, কেউবা একাই এসেছেন জুমার নামাজ আদায় করতে। নামাজের সময় হওয়ার আগেই মসজিদের ভেতর-বাহিরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেককে দেখা যায় পথেই জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতে। 

নামাজ পড়তে আসা মুসল্লিদের একজন বলেন, রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করেছি। আজকেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।

নামাজে আসা আরেক মুসল্লি বলেন, বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায়ে একধরনের প্রশান্তি কাজ করে। রমজান মাস অধিক সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানেই জুমার নামাজ আদায় করতে এসেছি।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বরাবরের মতোই মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। মসজিদের প্রতিটি প্রবেশমুখে সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছেন তারা। 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ