বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মুসলিম সহকর্মীদের সম্মানে ২৫ অমুসলিমের উপবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম সহকর্মীদের প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের লোটন সিটি কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর রমজানের রোজার সঙ্গে সংহতি প্রকাশ করে একদিন উপবাস পালন করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ ) তারা সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকেন।

দিনব্যাপী এই উপবাস শেষে সন্ধ্যায় তারা লোটন টাউন হলে একত্রিত হয়ে সম্মিলিত ইফতারে অংশ নেন। এ সময় মুসলিম কাউন্সিলর ও সহকর্মীরা নিজ নিজ বাসা থেকে প্রস্তুত করা বিভিন্ন ধরনের খাবার নিয়ে ইফতারে যোগ দেন।
অনুষ্ঠানের আয়োজক এবং লুটন কাউন্সিলের যোগাযোগ বিভাগের প্রধান অ্যাডাম ক্যারানি জানান, এই উদ্যোগে অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি ছিল।

তিনি বলেন, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকা চ্যালেঞ্জিং ও বিনয়ের অভিজ্ঞতা ছিল। এতে রমজানের তাৎপর্য সম্পর্কে আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।
তিনি আরও বলেন, মুসলিম সহকর্মীরা সবার জন্য খাবার প্রস্তুত করে যে উদারতা দেখিয়েছেন, তা রমজানের প্রকৃত চেতনাকেই তুলে ধরেছে।

এ ছাড়া অংশগ্রহণকারীরা একটি বিদেশি ‘অরফান ভিলেজ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেন। প্রকল্পটির লক্ষ্য ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা।

কর্মসূচিতে অংশ নেন লুটনের মেয়র এ্যামি নিকোলাস। তিনি উপবাস পালন এবং ইফতার, উভয় আয়োজনেই অংশগ্রহণ করেন।

দিনটির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই অনুপ্রেরণামূলক উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমাদের কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ কীভাবে সম্মান, সংহতি ও উদারতার মাধ্যমে একত্রিত হতে পারে, আজ তারই সেরা উদাহরণ দেখেছি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ