বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

ফুটবল তারকা ব্রাহিম দিয়াজ ইসলামের ছায়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিয়াল মাদ্রিদ এবং মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র এবং স্থানীয় ধর্মীয় প্রতিনিধিদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

সম্প্রতি মাদ্রিদের ইসলামিক কালচারাল সেন্টারে (মালাগা) একটি রমজানের ইফতারে অংশগ্রহণ করেন ব্রাহিম। সেখানে তার বাবার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ব্রাহিমের বাবা সুফিয়েল আবদেলকাদের দিয়াজ মরক্কো বংশোদ্ভূত। মা প্যাট্রিসিয়া দিয়াজ স্পেনের মালাগার। ব্রাহিম খ্রিস্টান ধর্মাবলম্বী হিসেবে পরিচিত হলেও এতদিন তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা হয়নি।

মালাগার মসজিদের ইমাম আদিল হাশমি জানিয়েছেন যে, ব্রাহিম দিয়াজ তার সাথে মসজিদে নামাজ আদায় করেছেন। ইমামের এই বক্তব্য এবং ইফতারে ব্রাহিমের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ভক্তরা তার আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের স্বীকৃতি হিসেবে দেখছেন।

ব্রাহিম দিয়াজের এই পরিবর্তনকে অনেকেই তার মরক্কোর ঐতিহ্যের প্রতি ক্রমবর্ধমান টানের বহিঃপ্রকাশ বলে মনে করছেন। সম্প্রতি তিনি স্পেনের পরিবর্তে আন্তর্জাতিক ফুটবলে মরক্কোকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মরক্কোর ভক্তরা এই সংবাদটিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এটিকে তাদের সংস্কৃতির সাথে ব্রাহিমের গভীর বন্ধন হিসেবে দেখছেন।

যদিও ব্রাহিম বা তার কোনো প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি, তবে মাঠ এবং মাঠের বাইরে তার সাম্প্রতিক কর্মকাণ্ড এই খবরের সত্যতাকে জোরালো করছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ