শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

এবারও আস-সুন্নাহর উদ্যোগ উন্মুক্ত মাঠে ঈদের সালাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১৩ মার্চ) শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন-উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়ার ঐতিহ্য শহর তো বটেই, গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে। অথচ উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ।

আলহামদুলিল্লাহ, গত তিন বছর ধরে আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করে আসছি। ব্যতিক্রমী সেই আয়োজনে আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন।

গতবারের মতো এবারও আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। স্থান : আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স সংলগ্ন মাদরাসাতুস সুন্নাহর মাঠ। সময় : ৭:৩০।

তিনি লিখেন- ঈদগাহে শিশুদের জন্য থাকবে চমৎকার রাইডের ব্যবস্থা। শিশু এবং বড়দের জন্য থাকবে বৈধ খেলাধুলার আয়োজন ও পুরস্কার। আমাদের তরফ থেকে খেজুর, ফিরনি ও পানীয়র ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি আপনারাও বাসা থেকে মিষ্টান্ন-খাবার আনতে পারেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেন- এই শহরে অনেক মানুষ পরিবার ছাড়া একাকী ঈদ পালন করে। ঈদের মাঠে চেনা-অচেনা এমন কারো সাথে আপনার বাসার খাবার ভাগাভাগি করতে পারেন। এতে আপনার ঈদের খুশি বহুগুণ বেড়ে যাবে। আপনার সন্তানও পাবে মানুষকে ভালোবাসার শিক্ষা। আমরা আপনাদেরকে নিজ নিজ দায়িত্বে ঈদগাহে আসতে উদ্বুদ্ধ করছি। তারপরও আফতাবনগর গেট থেকে সীমিত পরিসরে পরিবহন ব্যবস্থা রাখা হবে। আল্লাহ আমাদের এবং আপনাদেরকে কবুল করুন। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ