শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

১০০ বার কোরআন খতম প্রতিযোগিতা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সমন্বয়ে ১০০ বার কোরআন খতম প্রতিযোগিতা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হয় গণইফতার ও দোয়া মাহফিল।

স্কুল শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, স্কুল শিক্ষার্থীদের কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা ১০০ বার কোরআন খতম ও এক কোটি বার কালেমার জিকির প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

১ রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত ছিল প্রতিযোগিতার মেয়াদ। প্রতিযোগীরা নির্দিষ্ট মেয়াদে ১০০ বার কোরআন খতম ও এক কোটি বার কালেমা জিকির সম্পন্ন করে। এবং তারা নিজ উদ্যোগে অতিরিক্ত আরও ১৫টি খতম সর্বমোট ১১৫টি খতম পূর্ণ করে এবং কালেমার সংখ্যা পূর্ণ করে দেড় কোটি। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে কোরআনকেন্দ্রিক প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে, ইনশাআল্লাহ।

কোরআন খতমের পাশাপাশি রমজানকেন্দ্রিক আমাদের ছিল আরও বেশ কিছু দাওয়াহ ও প্রতিযোগিতামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে প্রতিযোগিতা ও পরীক্ষায় বিভিন্ন স্তরে উত্তীর্ণ ৩২৬ জনকে পুরস্কৃত করা হয়।

কোরআনিক এই অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাসের সাথে উপস্থিত ছিল শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত হয় সম্মিলিত দোয়া ও ইফতার পর্ব। ইফতারে অংশগ্রহণ করেন প্রায় দুই হাজার মানুষ।

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর দাওয়া বিভাগের দায়িত্বশীল মাওলানা জুবায়ের আহমদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি ইলিয়াস কাসেমী ও মাওলানা মুহাম্মাদ অলিউল্লাহ। বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি ও লেখক মাওলানা সাইফ সিরাজ।

সর্বশেষ সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আফটার স্কুল মাকতাব বাংলাদেশ ও দারুল আরকাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ