শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


মক্কার কুরআন জাদুঘরে সংরক্ষিত ১১০০ হিজরির পাণ্ডুলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের মক্কায় অবস্থিত হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কুরআন জাদুঘরে সংরক্ষিত রয়েছে ১১০০ হিজরি শতাব্দীর একটি বিরল কুরআন পাণ্ডুলিপি, যা তার অনন্য অলঙ্করণশৈলী ও নান্দনিক শিল্পকর্মের জন্য বিশেষভাবে পরিচিত।

ঐতিহাসিক এ পাণ্ডুলিপির পাতাজুড়ে রয়েছে সোনালি রঙে অঙ্কিত সূক্ষ্ম নকশা, ফুলেল অলঙ্করণ এবং শৈল্পিক বিন্যাস। কুরআনের শিরোনাম ও পাঠ বিন্যাসে ব্যবহৃত উজ্জ্বল রং সে সময়ের প্রসিদ্ধ ইসলামি শিল্পধারার পরিচয় বহন করে।

বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পাণ্ডুলিপিটির সূচনাপাতা, যেখানে সূরা আল-ফাতিহা মুখোমুখি দুই পাতাজুড়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা জ্যামিতিক সামঞ্জস্য ও সূক্ষ্ম কারুকার্যের এক অপূর্ব সমন্বয় তুলে ধরে।

হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কুরআন জাদুঘর ইসলামি ঐতিহ্য, কুরআনের ইতিহাস এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দর্শনার্থীরা এখানে বিভিন্ন যুগের বিরল কুরআন, ঐতিহাসিক নিদর্শন এবং ইসলামি শিল্পকলার অনন্য নিদর্শন প্রত্যক্ষ করার সুযোগ পান।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পাণ্ডুলিপি শুধু ধর্মীয় ঐতিহ্যের সাক্ষ্যই নয়, বরং মুসলিম সভ্যতার শিল্প, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সমৃদ্ধ ইতিহাসও তুলে ধরে।

সূত্র: হারামাইন আর্কাইভ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ