শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শনিবার বেফাকের আমেলার বৈঠক : আসতে পারে জাতীয় কাউন্সিলের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হুমায়ুন আইয়ুব ||

আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্য়ালয়ে অনুষ্ঠিত হবে আমেলার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি ও হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বেফাক সূত্র জানিয়েছে, প্রায় শতাধিক সদস্যের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল সদস্যকে দাওয়াত পৌঁছানো হয়েছে।

বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত থাকবেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর), মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফর আহমদ,  কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামান  প্রমুখ।

আমেলার বৈঠকের আলোচ্য বিষয়ে জানতে চাইলে বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদবী আওয়ার ইসলামকে বলেন,  জরুরি একাধিক বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে গঠনন্ত্রের সংশোধনী, দুস্তুরুল মাদারিস বা কওমি মাদরাসা পরিচালনার নীতিমালার অনুমোদন, বিগত দিনের একাধিক তদন্ত কমিটির প্রতিবেদন, অভ্যন্তরীণ অডিট বিষয়ের আলোচনা গুরুত্ব পাবে।  এছাড়াও গঠতন্ত্র মেনে বেফাকের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা হতে পারে। আগামী অক্টোবর মাসের শেষ দিকে এই কাউন্সিল হতে পরে।

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. -এর ইন্তেকালের পর শূণ্যপদে সভাপতি মনোনীত হন আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব পদে মনোনীত হন মাওলানা মাহফজুল হক।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ