শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাজধানীতে আজ বিএনপির গণমিছিল, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সরকারের পদত্যাগের এক দফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানী ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একইদিন পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে বেলা আড়াইটায় দুটি গণমিছিল বের হবে। দুই দিক থেকে দুটি গণমিছিল নয়াপল্টনে মিলিত সেখানে সমাবেশ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ হবে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মোহাম্মদপুর টাউন হলে পৃথক ‘শান্তি সমাবেশ’ করবে। বেলা তিনটায় মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই দুটি সমাবেশ করবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। মোহাম্মদপুর টাউন হলের সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথি থাকবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ