শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

আরও কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকৃতিতে এখন শরৎকাল। দিনের বেশিরভাগ সময় আকাশ ছেয়ে থাকে সাদা মেঘে। এর মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘ জমছে, নামছে বৃষ্টি। কখনো অনুভূত হচ্ছে গরম। আরও পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে। এ ছাড়া বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দিয়েছে।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, কিছুটা ব্যতিক্রম অবস্থা দেশের উপকূলজুড়ে। সেখানে বৃষ্টি বেড়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় তা ঝোড়ো হাওয়ায় রূপ নিচ্ছে। উপকূলে আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রকৃতিতে শরৎকাল চললেও আবহাওয়ার হিসাবে এখনো বর্ষা মৌসুম শেষ হয়নি। ফলে থেমে থেমে বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ ছাড়া আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় গত আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই প্রবণতা চলতি সেপ্টেম্বরেও দেখা যেতে পারে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ