বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

৫৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে ভারত থেকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 

বুধবার (২০ সেপ্টেম্বর) যশোরের বেনাপোল বন্দর দিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায়  ভারত থেকে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে আসা স্যালাইনের চালানটি বন্দরে পৌঁছালে দ্রুতই আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

বুধবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন দেশে আসে। এ নিয়ে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হলো।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানি করা হবে। অনেকেই বলছেন, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। এ জন্য ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই ৩ লাখ ৫০ হাজার ব্যাগ স্যালাইন দেশে আসবে।

উল্লেখ্য, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশে স্যালাইনের সঙ্কট দেখা দেয়। বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয়।

হুআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ