শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘বঙ্গবন্ধুকন্যা সত্যিকার অর্থে ইসলামের খাদেম’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশে যদি প্রকৃত ইসলামের খাদেম থাকেন তিনি হলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে ঢাকা-১৪ আসনের মিরপুর থানাধীন বাগানবাড়ী বিউটি কনভেনশন হলে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

নিখিল বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুকন্যার হাত ধরে দুর্বার গতিতে, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি দিন-রাত পরিশ্রম করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার শুরু থেকে আমরা বিনামূল্যে ওষুধ, খাদ্য, বস্ত্র বিতরণ করে এসেছি, শীতকালে কম্বল বিতরণ করেছি প্রধানমন্ত্রীর ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। 

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু একটি মহামারি সমস্যা, আমরা ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করতে এসেছি, আসলে এটা স্থায়ী সামাধান না। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, পুরাতন পাতিলের জমা পানি আছে কিনা খেয়াল রাখা, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা, ফুলের টবগুলো পরিষ্কার করে রাখতে হবে। 
এ সময় তিনি উপস্থিত সবার কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া চান এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার আহ্বান জানান।
৯ ওয়ার্ডের ২নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আলীর সভাপতিত্বে মশারি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ ইফতেখার, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহসভাপতি হাজী জলিলুর রহমান, ৯ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশসহ সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ