রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করেছেন ফখরুল: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মির্জা ফখরুল মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করেছেন। এ সময় তিনি বলেন, ‘চিকিসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো পুরোটাই আদালতের বিষয়। এখানে রাজনীতির সুযোগ নেই।’

আজ বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় মঙ্গলবার নয়াপল্টনস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা জানান আইনমন্ত্রী। সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশের বিধান অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সূত্রে আমি জানতে পারলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালের (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বলেছেন, আইনমন্ত্রী একসময় বলেছিলেন, (খালেদা জিয়ার) দণ্ড স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। এটা পারেন শুধু আদালত। অথচ তার কিছুদিন পরই সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী (খালেদা জিয়া) বাসায় এসেছিলেন।’

মির্জা ফখরুলের এই বক্তব্য সর্বৈব মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ এমন কথা আমি কোথাও কখনও বলিনি। আমার বক্তব্য সবসময় রেকর্ড করা থাকে বলে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত কী কথা বলেছি, সেগুলো চেক করে দেখেছি। সেখানে কোথাও (এ কথা) নেই। আমি একজন আইনজীবী। আমি বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি কার্যবিধি জানি। তাই আমার পক্ষে এ কথা বলা সম্ভব নয়।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ