রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জন্ম নিবন্ধনে ভোগান্তি, গালি খেতে হয় আমাদের: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

জন্ম নিবন্ধন কার্যক্রমে ভোগান্তি নিয়ে রেজিস্ট্রার জেনারেলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রেজিস্ট্রার জেনারেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে কিছু আসে না। গালি খেতে হয় আমাদের। আপনারা ১০ জনের ফোন নম্বর পেপারে দিয়ে দেন। লিখে দেন, জন্ম নিবন্ধনে সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখেন কত ফোন আসে, কত গালি খান। আমাদেরও সহ্যের সীমা আছে। মনের দু:খ থেকে কথাগুলো বলছি।

আজ শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সার্ভার ডাউন হলে কেউ ফোন ধরে না। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হচ্ছে। এই দেশে এমন চলতে পারে না। ডাউনলোড দিতে গিয়েও হয় না। আবার সার্ভার ডাউন না থাকলেও স্লো থাকে।

মেয়র বলেন, আমরা যে গালি শুনছি, সেটা যদি পাল্লায় রাখি তা লোড নিতে পারবে না। না আমরা নিতে পারব, না সরকার নিতে পারবে। মানুষের ভোগান্তি কিন্তু বদ দোয়া। লোকবল, টেকনিক্যাল দিক সব সমাধান করুন। যেখানে সরকারের ইমেজ নির্ভর করে, সেখানে লোকবল সংকট থাকবে কেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, রেজিস্ট্রার জেনারেল রাশিদুল হাসান প্রমুখ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ