রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মনে করি নির্বাচনের সময় তাদের (বিএনপি) প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। আমাদের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।

আজ বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবে কি আসবে না তা নিয়ে কথা হয়নি। সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে।

মন্ত্রী আরও বলেন, আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, তাদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে বলেছি যে, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আমরা সহিংসতা মোকাবিলা করেই এতদূর এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৮১ সাল পর্যন্ত দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এখন আর সেই অবস্থা নেই। আমাদের দেশের মানুষ কোনো ধরনের সংঘর্ষ চায় না।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি সবাই পরীক্ষিত। নির্বাচনে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন। পুলিশ বেশি নিয়োজিত থাকবে না। তবে প্রয়োজনে সেনাবাহিনীকেও নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ