রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

 ফিলিস্তিনের জয় হোক : মুফতি মোহাম্মদ আলী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তানবিরুল হক আবিদ, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনি সরাসরি ইসরাইলের বিপক্ষে রুখে দাঁড়ান। ফিলিস্তিনিদের সহযোগিতা করুন। আজ ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুমা বাড্ডা থানার সকল ইমাম-ওলামা ও তৌহিদী জনতার উদ্যোগে রামপুরা লিংক রোডে অনুষ্ঠিত হয়  ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, আফতাবনগর মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আলী। এ সময় তিনি বলেন,  ইসরাইল ও তার দোসরা ফিলিস্তিন গাঁজার উপর নির্মম নিষ্ঠুরভাবে বোমা হামলা করছে। যেখানে তারা হাজার হাজার মানুষকে শহিদ করছে, ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে।

আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে তাদের জঘন্য এই কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। সঙ্গে সারা বিশ্বের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাই এই বর্বর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

বিশেষ করে মুসলিম রাষ্ট্রের নেতাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি শুধু সমর্থন নয়; ফিলিস্তিনিদের সহায়তা করুন। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনি সরাসরি ইসরাইলিদের বিপক্ষে রুখে দাঁড়ান ফিলিস্তিনিদের সহযোগিতা করুন। আমরা চাই ফিলিস্তিনের জয় হোক, আল্লাহ তা'আলা তাদেরকে স্বাধীনতা দান করুন।

মিছিলটি রামপুরা লিংক রোড থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা হারুনার রশিদ, মাওলানা হাবিবুর রহমান ফরাজীসহ ভিবিন্ন মসজিদের ইমাম-খতিবগণ প্রমুখ।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ