রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভোটাররা নির্বাচনে আসলেই বড় সফলতা অর্জিত হবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ভোটাররা যদি নির্বাচনে আসেন আর যদি ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে নির্বাচনে একটা বড় সফলতা অর্জিত হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন আয়োজনটা কিন্তু একটা কঠিন কর্মযজ্ঞ। খুব সহজ নয়; চাহিলাম হইয়া গেল-ও রকম নয়। জেলা প্রশাসক-পুলিশ সুপারসহ সবাইকে উদয়াস্ত পরিশ্রম করতে হবে তফসিল ঘোষণা হওয়ার পর।'

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত প্রায় এক হাজার ২০০ নির্বাচন কিন্তু আমরা করেছি। সেখানে আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতা পেয়েছি, প্রশংসনীয়র চেয়ে বেশি যদি থাকে আমি সেটা বলতাম।

তিনি বলেন, প্রত্যাশা থাকবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে, সরকারি কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষাপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ