রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাওলানা মামুনুল হকের মুক্তি নিয়ে নতুন করে যা জানা গেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নাশকতার দুই মামলায় মাওলানা মামুনুল হককে জামিন দেননি আপিল বিভাগ। আবেদন মঞ্জুর না করে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩ মাস মুলতবি করেছেন আদালত।

সোমবার (১৬ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ মামুনুল হককে জামিন না দিয়ে শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ড ওভার করেন। অর্থাৎ, নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না মাওলানা মামুনুল হক। কারণ জানুয়ারির শুরুতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এসময় আপিল বিভাগ শেষ বারের মত রাষ্ট্রপক্ষকে চার্জশিট দিতে সময় বেঁধে দেন। আপিল বিভাগ বলেন, না হলে জামিন হয়ে যাবে জানুয়ারিতে।

এর আগে, গত ১০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ ৩ মাসের জন্য মাওলানা মামুনুল হকের জামিন শুনানি স্ট্যান্ডওভার করেন। গত ৩ মে, ২০১৩ ও ২০২১ সালে ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় মাওলানা মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩টি এবং হাইকোর্টে ৫টি মামলায় জামিন পান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ