রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হরতালেও ঢাকার রাস্তায় যানচলাচল স্বাভাবিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও রাজধানী ঢাকার রাস্তায় স্বাভাবিকভাবেই চলছে গণপরিবহন। নিত্যদিনের মতো যাতায়াত করছেন অফিসগামী যাত্রীরা।

এদিন সকাল ৭ টার দিকে রাজধানীর কাওরানবাজার মোড়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে প্রতিদিনের মতোই স্বাভাবিক যান চলাচল লক্ষ্য করা গেছে। নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।

যদিও আগেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছিল, হরতালের মধ্যে বাস চলবে। তবে অনেকেই আশঙ্কা করছিলেন রোববার রাস্তায় হয়তো গণপরিবহনের দেখা খুব একটা মিলবে না। কেননা শনিবার বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

তবে সড়কে নিত্যদিনের মতো গণপরিবহন চললেও বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালন করছেন। এর আগে, শনিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পাশাপাশি রাজধানীর আরামবাগে সমাবেশ শেষে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ