রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টা ১০ মিনিটে বিশেষ সমাবর্তনের উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বেলা ১১টায় সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উপস্থিত হন। এরপর তিনি সমাবর্তন শোভাযাত্রার সঙ্গে সমাবর্তনের মূল মঞ্চে ওঠেন।

বিশেষ এই সমাবর্তনে সাধারণ সমাবর্তনের মতো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ডিগ্রি ও সম্মাননা দেওয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।

এবারের বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকল ১০(১) অনুযায়ী এবং রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সদয় অনুমতিক্রমে সমাবর্তনে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সমাবর্তনে শিক্ষার্থী ১২ হাজার ৪৯৬ জন, শিক্ষক প্রায় ৭৫০ জন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এক হাজার, অ্যালামনাই ৫০০ জন, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী প্রায় ১৫০ জন এবং তিন হাজার অতিথি উপস্থিত থাকবেন।

অতিথিদের মধ্যে থাকবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা, মন্ত্রী ও সংসদ সদস্য, ঢাকায় বিদেশি দূতাবাস/ হাইকমিশনের রাষ্ট্রদূত/হাইকমিশনার/ চার্জ দ্য অ্যাফেয়ার্স, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত থাকবেন।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ