রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাবুরহাটে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টা পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান।

নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস আরও জানায়, বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ব্যবসায়ীরা জানায়, এরই মধ্যে তাদের অর্ধশত কাপড়ের দোকান পুড়ে গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে নিশ্চিতভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ