রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার-ভিডিপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সারা দেশের সড়ক ও রেল পথে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

এ লক্ষ্যে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারা দেশে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট তিন দিনের জন্য রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন থাকবে।

সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার মোতায়েন আছে। তারা মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে  ঝুঁকিপূর্ণ স্থানসমূহে দায়িত্ব পালন করছে।


এদিকে, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্টান্ড ও লঞ্চঘাটসহ সড়ক ও রেল পথে চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করে। সারা দেশে ১৪৭৬টি পয়েন্টে মোট ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৪ হাজার ৫৩৭ জন অঙ্গীভূত আনসারদের ছিল বিশেষ তৎপরতা। তারা নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশেপাশের এলাকায় ছিল সতর্ক অবস্থানে। ফলে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ