রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে আল্লামা মাহমূদুল হাসানের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হারদুয়ী এবং হাফেজ্জী হুজুর রহ. এর অন্যতম খলিফা প্রফেসর হযরত হামিদুর রহমানের ইন্তেকালে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ (২ নভেম্বর) বাদ মাগরিব যাত্রাবাড়ি বড় মাদরাসায় প্রফেসর হযরতের মাগফেরাত কামনায় মাদরাসার সকল ছাত্র-শিক্ষক মিলে দোয়া করা হয়। ইতিমধ্যেই আল্লামা মাহমূদুল হাসান প্রফেসর হযরতের জানাযার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমূদুল হাসান বলেন, প্রফেসর হামিদুর রহমান ছিলেন সুন্নতে নববী এবং আকাবির আসলাফের পুর্ণাঙ্গ অনুসারী। দাওয়াতুল হকের কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি মজলিসে দাওয়াতুল হকের রমনা থানা শাখার আমীর ছিলেন। দেশ-বিদেশে তিনি সুন্নতের নববীর সুবাস ছড়িয়ে গেছেন। সারা দেশে অসংখ্য মক্তব মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা তার নিমাল বদল দান করেন।

তিনি আরো বলেন, প্রফেসর হামিদুর রহমান একজন দুনিয়াবিমুখ মানুষ ছিলেন। মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা এবং অন্যান্য মজলিসগুলোতে তিনি অসুস্থ অবস্থাতেও উপস্থিত থাকতেন। আল্লাহ তাকে জান্নাতের আ'লা ইল্লিয়্যিনে সম্মানিত করুন। 

পরিশেষে আল্লামা মাহমূদুল হাসান দেশ বিদেশে প্রফেসর হযরতের অসংখ্য ছাত্র-শাগরেদ এবং ভক্ত মুরিদ সকলের প্রতি বিশেষভাবে দোয়ার আবেদন করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তার পরিবার ও আপনজনকে সবরে জামিল দান করুন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ