রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করেছেন। বাংলাদেশকে আলোকিত রাখতে নির্বাচনে শেখ হাসিনাকে, নৌকাকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা, নৌকার বিকল্প কেবল নৌকা।’ 

‘নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে।’ 

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘গত ২৮ তারিখে বিএনপি ওয়াদা ভঙ্গ করে প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। বিএনপি যেভাবে পুলিশ-সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তা দেখে আমরা স্তম্ভিত। 

তিনি বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাস করে অগণিত পুলিশ, সাধারণ মানুষকে হত্যা করেছিল। তারা আবারও দেশকে অশান্ত করতে চায়। বিএনপি সন্ত্রাসবাদ দিয়ে সবকিছু জয় করতে চায়। প্রকৃতপক্ষে এদেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।  

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘আওয়ামী লীগ জনগণের মেন্ডেড নিয়ে চলে। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদগ্রীব হয়ে আছেন।’ 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘বিএনপি জামায়াত ২০১৩-১৪ সালে মানুষ মেরে ক্ষমতায় আসতে চেয়েছিল। অপশক্তিরা আবারও মানুষ পুড়িয়ে মারছে। আপনার একমাস হুঁশিয়ার সাবধান থাকবেন। দেশকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার কোনো বিকল্প নেই।’

নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্ণার এবং শহরের হরিশপুর এলাকায় নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ