রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হামলায় আহত সাংবাদিকের পাশে র‍্যাব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে নেতাকর্মীদের হামলায় আহত ঢাকাটাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীনকে হাসপাতালে দেখতে গেলেন র‍্যাবের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সালেকীনকে দেখতে যান তারা।

এ সময় বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর লুৎফুল হাদী, সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ও আল আমিন উপস্থিত ছিলেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সিরাজুম সালেকীনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন কমান্ডার মঈন। দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক সালেকীনের ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। বুধবার (৮ নভেম্বর) পঙ্গু হাসপাতালে ভাঙা পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ