রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শেখ হাসিনা আলেমদের বিনা খরচে হজ করার সুযোগ করে দিয়েছেন: প্রাণিসম্পদ মন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে কওমি শিক্ষাব্যবস্থাকে সাধারণ শিক্ষার সমমর্যাদাসহ দেশের আলেমদের বিনা খরচে হজ করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু মুখে আলেমদের কথা বললেও এমন কোনো মর্যাদা বা সুযোগ সৃষ্টি করেনি বিএনপি-জামায়াত।

শনিবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম-ওলামা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার সাতকাছিমা জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আলেম সমাজকে যথাযথ মূল্যায়ন করতেন। তিনি দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামিক শিক্ষাব্যবস্থা বিস্তারে পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। যেখান থেকে মানুষ কোরআন-হাদিস শিক্ষাসহ ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। হাতে মদের গ্লাস ও মুখে বিসমিল্লাহ বলে ইসলামের খেদমত করা হয় না। একটি গোষ্ঠী নিজেকে ইসলামের শুভাকাঙ্ক্ষী দাবি করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ইসলামবিদ্বেষী বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। কিন্তু ওই গোষ্ঠী ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার কোনো ধরনের প্রতিবাদও করেনি।


এ সময় জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলামা মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- বাঁশবাড়িয়া মাদরাসার মুহতামিম মাও. মো. নূরুল হক, লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহম্মেদ, পিরোজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও. মীর মোহাম্মাদ ফারুক আব্দুল্লাহ প্রমুখ।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ