রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তফসিল ঘোষণা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল: চরমোনাই পীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নির্বাচনী তফসিল ঘোষণায় এক প্রতিক্রিয়ায় বলেছেন, জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগনের সাথে তামাশার শামিল। একতরফা তফসিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নিবে না।

প্রতিক্রিয়ায় চরমোনাই পীর বলেন, আজকের নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।  বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দিবে না।

চরমোনাই পীর নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আজ (১৬ নভেম্বর) বৃহস্পতিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, সরকার এই ইসিকে দিয়ে একতরফা নির্বাচন করতে চেয়েছে। বিরোধী আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দমন করতে চেয়েছে। সরকার একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণি পার হতে চায়। জনগণ এবার তা গ্রহণ করবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আগেও হয়নি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটি প্রমাণ হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ