রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

পিএস দেবে সরকার, পছন্দের এপিএস পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পছন্দ মতো একান্ত সচিব (পিএস) না পেলেও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিতে পারবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের আগে মন্ত্রীরা পছন্দের ব্যক্তিকে পিএস হিসেবে পেলেও নানা অভিযোগে সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা সে সুবিধা পাননি। সরকারই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নির্ধারণ করে দিয়েছিল। এবারও তেমনটাই হচ্ছে। 

ইতোমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ছয়জন। তবে এপিএস হিসেবে নিজেদের পছন্দের মানুষকে নিয়োগ দিতে মন্ত্রিসভার সদস্যদের শুধু মনে রাখতে হবে, যিনি এপিএস হচ্ছেন, তার যেন প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদন করার ন্যূনতম যোগ্যতা থাকে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ