শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

ফেনীর বন্যাদুর্গত মানুষদের বাঁচার আকুতি, বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কয়েকদিনের অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত ফেনী জেলা প্লাবিত হওয়ায় বন্যায় প্রাণ নিয়ে সংশয়ে কয়েক লাখ মানুষ।

হঠাৎ এ বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি, গবাদিপশু ও বিভিন্ন স্থাপনাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি এসে মুহূর্তের মধ্যে প্লাবিত করছে গ্রাম। ফসলের মাঠ। গলা সমান পানি থেকে বাঁচতে শিশুদের নেওয়া হয়েছে গামলায়। ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি ভিডিওতে মানুষের আহাজারিও দেখা গেছে। শিশুদের উদ্ধার করছে সেনাবাহিনীর সদস্যরা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে,৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করছে। এছাড়া ফেনীর উপর দিয়ে বয়ে যাওয়া ফেনী নদী, কহুয়া নদীসহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ফেনী বাসিন্দারা। রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফেনীর মানুষ। এত ত্রাণ নয় জীবন বাঁচাতে নৌকা চাচ্ছেন অনেকে।

স্থানীয়রা বলছেন, ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি ফেনীতে। ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যার পানি নেমে আসায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

বন্যার কবলে ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছে মানুষ৷ বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। গ্রামীণ জনপদের পাশাপাশি শহরাঞ্চলের অবস্থাও নাজুক। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না অনেকে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে কোস্ট গার্ড ও সেনাবাহিনীর উদ্ধার সহযোগিতাও চাচ্ছেন প্লাবিত এলাকার মানুষ।

এদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অনতিবিলম্বে সরকারি-বেসরকারি সব বোট দেশের বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে। বৃহস্পতিবার (২২আগস্ট) সকাল ৬টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদের ঘেরাও করা না লাগে। জাতির ক্রান্তিলগ্নে নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করুন। সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনাদেরকে যেন আর নির্দেশনা দেওয়া না লাগে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সব শ্রেণির মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ