শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

ফেনীতে বন্যার্তদের উদ্ধার ও চিকিৎসা সহায়তায় নৌবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উদ্ধার অভিযানে নৌবাহিনী

ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে বৃহস্পতিবার (২২ আগস্ট) ২টি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরও ২টি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশ্যে গমন করবে। স্মরণকালের এ ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে।

নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধারের পাশাপাশি অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা, ঔষধ ও খাবার স্যালাইনসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সাথে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও পানিবন্দি মানুষের জন্য ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ