শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

বন্যার্তদের জন্য লক্ষাধিক টাকার ফান্ড কালেকশন করল জামিয়াতুল উস্তাযের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৯ নদীর পানি।

এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়াতুল উস্তায শায়খ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর শিক্ষার্থীরা।

বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌছানোর জন্য আজ শিক্ষার্থীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনে এক লক্ষ সাত হাজার পাঁচশত টাকা জমা দেন।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি শফিকুল ইসলাম এমদাদি রাহাত জানান, আজকে জামিয়াতুল উস্তায এর ছাত্ররা আমাদের আশেপাশের বিভিন্ন মসজিদে বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন করেছে। এক্ষেত্রে মসজিদের ইমাম ও‌ খতিব সাহেবদের আন্তরিকতা আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছে।

তিনি আরও জানান, আশেপাশের দশটি মসজিদ থেকে ৯০ হাজারের বেশি ফান্ড সংগ্রহ হয়েছে এবং অন্যান্য ভাইদের সহযোগিতায় ফান্ডে টাকার পরিমাণ এক লাখের উপরে উঠেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ