শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

বুধবার থেকে চলবে পারাবত এক্সপ্রেস ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। ফলে গত ১৫ আগস্ট থেকে বন্ধ থাকার ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলেও এ ট্রেনটি চালানো সম্ভব হয়নি। অবশেষে জামালপুর এক্সপ্রেসের রেক দিয়ে ট্রেনটি আবারও চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৮ আগস্ট থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি যথারীতি চলাচল করবে। যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনটির টিকিট ক্রয় করতে পারবেন।

রেলওয়ের অন্য একটি নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ১৩ কোচের রেক কম্পোজিশনের সঙ্গে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি) যুক্ত করে ১৫ কোচের রেক দিয়ে আগামী বুধবার (২৮ আগস্ট) থেকে পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করবে।

এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। দুষ্কৃতকারীদের হামলায় পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষে ব্যাপার।

 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ