শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

মুফতি জসীম উদ্দিন রাহমানী মুক্তি পেয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১১ বছর ১৬ দিন পর মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানি জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মুফতি জসিম উদ্দিন রাহমানি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তার মুক্তির খবরে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারটির মূল ফটকে অবস্থান করেন তাঁর বড় ভাই আবদুল খলিল, মো. আবদুল জলিল, মো.আইয়ুব আলীসহ অনেকে।

মুক্তির পর মুফতী জসীম উদ্দিন রহমানী উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, আমি দীর্ঘদিন কারাগারে থেকে বুঝেছি, আমরা কে কোন দল করি ইসলামের শত্রুরা সেটা আলাদা করে না। ওদের কাছে সকল মুসলমানই শত্রু। তাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সকলকে একতাবদ্ধ হওয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছিল। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে করা আরো তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ