শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

বায়তুল মোকাররমে জুমার নামাজের দায়িত্ব পেলেন ড. ওয়ালিয়ুর রহমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজের দায়িত্ব পেলেন ড. হাফেজ মুফতি ওয়ালিয়ুর রহমান খান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন জুমার নামাজে আসছেন না। ফলে গত ১৪ আগস্ট এক অফিস আদেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে জুমার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাফেজ মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খানকে। তার অবর্তমানে নামাজ পড়াবেন হাফেজ মাওলা মুফতি আবদুল্লাহ।

জানা গেছে, হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বিগত দুই জুমায় নামাজ পড়িয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস (৫ম গ্রেড) পদে ১৮ বছর ধরে কর্মরত। ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ