শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস, ফোনালাপে ড. ইউনূস-শাহবাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রথমবারের মতো টেলিফোনে আলাপ হল । ফোনালাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) ফোনালাপে শাহবাজ শরীফ শুরুতে ড. ইউনূসকে সরকারের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনূসের ভূমিকা অতুলনীয় উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনের প্রসঙ্গ তুলে শাহবাজ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশের পথচলার সারথী হতে চায় পাকিস্তান।

আলোচনায় দুপক্ষই বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরত্বারোপ করেন। এর বাইরে অন্যান্য যেকোনো কাজে বাংলাদেশ-পাকিস্তান যাতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যেতে পারে সেদিকে জোর দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আলাদা গুরুত্ব বহন করে এবং এটি বজায় রাখা উচিত বলে সম্মত হন ইউনূস-শাহবাজ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ