শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিচারপতি মানিককে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভারতে পালাতে গিয়ে আটক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে।

ফলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। সেজন্য আগামী ৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন আদালত। ওই দিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এ কারণে তাকে সিলেট থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে কখন, কবে ঢাকায় নেওয়া হবে।

গত ২৪ আগস্ট সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জখম এবং স্পর্শকাতর স্থানে আঘাত ছিল। সেদিন রাতে দুই দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে সাধারণ কেবিনে নেওয়া হয়।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ