শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় : দাবি ইসলামি দলগুলোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় : দাবি ইসলামি দলগুলোর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামি দলগুলো। তাদের দাবির মধ্যে অন্যতম হলো দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ইসলামবিরোধী কোনো আইন যেন না হয়। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।

মাওলানা মামুনুল হক বলেন, কালবিলম্ব না করে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছি, প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।

হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন, তাতে আমরা সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে যেন নির্বাবাচন দেওয়া হয়, তার দাবি জানিয়েছি। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।

বিকেল ৩টায় বৈঠক শুরু হয়। এতে অংশ নেন খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজাম ইসলামের নেতারা।

রাত ৮টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ