শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘আয়নাঘর সৃষ্টিকারী প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আয়নাঘর সৃষ্টিকারী প্রত্যেকটা খুনির দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বৈধ কারাগার থাকতে আয়নাঘর নামে আরেকটি বন্দীশালা যারা তৈরি করেছে তাদেরকে যদি কোনভাবে ছাড় দেওয়া হয়, তাহলে শহীদ আবু সাঈদ, মুগ্ধদের রক্তের সাথে গাদ্দারী করা হবে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ নগর কার্যালয়ে নগর উত্তরের থানা শাখাসমূহের মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর উত্তর মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস রশীদির সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মুফতি মোঃ মাছউদুর রহমান, এইচ এম রকিবুল হাসান,  এইচ এম নিজামউদ্দিন, নাজমুল হাসান।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কে দেশের রাজনীতি নিয়ন্ত্রণে যারা অবৈধভাবে ব্যবহার করেছে, তাদেরকেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। (ডিজিএফআই) কে স্বস্থানে ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতার বাইরে অন্য কোন বিষয়ে ডিজিএফআই এর অনৈতিক তৎপরতা ও অবৈধ হস্তক্ষেপ আমরা আর দেখতে চাই না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ