শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আজকের কর্মসূচি ঘিরে যে বার্তা দিলেন সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু। এতে সমন্বয়কদের একটি দল দেশের প্রতিটি জেলায় ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

স্ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় ও স্থানের কথা উল্লেখ করে লেখেন, বিকেল ৩টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে।

গত রোববার থেকে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভা শুরু করেন আন্দোলনের সমন্বয়করা। ওই দিন সমন্বয়কদের মাঝে হাসনাত আবদুল্লাহ যান চট্টগ্রাম, আর সারজিস আলম মুন্সীগঞ্জে ।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির পরিকল্পনার কথাও জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ