শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্বাধীন দেশে সন্ত্রাস লুটেরা ও চাঁদাবাজের ঠাঁই নেই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, স্বাধীন দেশে সন্ত্রাস লুটেরা ও চাঁদাবাজের ঠাঁই নেই। ৫ আগস্টোত্তর একশ্রেণির চাঁদাবাজ, লুটেরা ও সন্ত্রাসীরা নতুনভাবে মাথা গজিয়েছে। এখনি এদের রুখতে না পারলে হাজারো লাশের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ম্লান হয়ে যাবে। যা কোনো অবস্থাতেই হতে দেয়া যায় না।

নেতৃদ্বয় আরও বলেন, বিভিন্ন স্থানে দখল পাল্টা দখল, হামলা-মামলার খবর পাওয়া যাচ্ছে। এ হামলা-মামলায় একটি রাজনৈতিক দলের নাম আসছে বার বার। আমরা স্পষ্ট বলতে চাই হামলা মামলার জন্য দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। নাগরিক অধিকার খর্ব হয় এমন কিছুই বরদাশত করা হবে না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো চাঁদাবাজ লুটেরাদের কাছে মাথা নত করবেন না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ