শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাচারকালে দুই সীমান্ত  থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে পাচারকালে সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ আটক করা হয়।

গতকাল বুধবার সুনামগঞ্জের দোয়ারাবাজার ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। সিলেট ৪৮ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এ অভিযান পরিচালনা করে সফল হন।

সিলেট ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকায় টহল দল বুধবার ভোর সাড়ে পাঁচটার সময় একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। তবে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ করতে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

সুলতানপুর ৬০ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খাড়েরা বিওপির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ৩১টি বাক্সে থাকা ৬২০ কেজি ইলিশ রেখে পালিয়ে যায়। বুড়িচং উপজেলার ২০৬৭ নম্বর সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভেতরে উত্তর আনন্দপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ