শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্বৈরাচার পতনে চল্লিশা’র আয়োজন করলো মিরপুরবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন করা হয়েছে রাজধানীর মিরপুরে। হাইস্যকর হলে সত্য, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৪০ দিন পূর্ণ হওয়ায় এ আয়োজন করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে যাকঝমক ভাবে এ আয়োজন করেন মিরপুরবাসী।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের ৪০ দিন হলে চল্লিশা আয়োজনে গরু জবাই করে বিরিয়ানি রান্না করা হয়। একইসঙ্গে দোয়া ও মোনাজাত করার মধ্য দিয়ে এলাকাবাসীসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী।

চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এ এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ এবং তা আন্দোলনকারীদের জন্যছিল নিরাপদ আশ্রয়স্থল।

তাই স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা ব্যাবস্থা করি।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ