শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আবারও সোনার দামে রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির  চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯৮ টাকা। তাতে আগামীকাল থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই দাম ছিল ১ লাখ ২৪ হাজার টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫৭৮ টাকা বেড়ে আগামীকাল থেকে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই মানের সোনার ভরির দাম ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ২ হাজার ২০৫ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৮৯ হাজার ২১৮ টাকা। শনিবার পর্যন্ত দেশজুড়ে সোনার দোকানে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৮৭ হাজার ১৩ টাকা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ