শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বশিরুল আলম বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মহা. বশিরুল আলমকে বদলি করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় এক অফিস আদেশে জানিয়েছে, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ড. মহা. বশিরুল আলম ২০২২ সালের ২৯ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ