শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশ অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রুহুল কবির রিজভী

বাংলাদেশ অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর ভূবনমোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ সিকিম বা ভুটান নয়। অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। তাই কেউ বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে তার ফলাফল ভালো হবে না। কোনো তাবেদার দিল্লির গোলামকে বাংলাদেশের জনগণের ওপর আর রাজত্ব করতে দেওয়া হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার লোন করা হয়েছে। আর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কীসের উন্নয়ন? তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করার সুযোগ দিয়েছেন; লুট করার সুযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে টিকেয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবরা চেষ্টা করেছিলেন এরা তো নিশ্চয়ই আছেন। তারা কাজও করছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব সংশ্লিষ্টরা সংস্কারের কথাও বলছেন। তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে।

বিএনপির এ নেতা বলেন, আপনারা (অন্তর্বর্তী সরকার) আওয়ামী সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনও যুবলীগ-ছাত্রলীগের হাতে আছে। সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিলেন। এগুলো উদ্ধার করতে হবে। তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ