শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে আমিরাতের শপিং সেন্টারে ঘুরছেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমান। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা।

সে সময় শামীম ওসমানের সঙ্গে বোরকা পরিহিত দুই নারীকে দেখা গেছে। তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে গিয়ে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

এর আগে, তাকে ভারতের দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়।

জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকে আমিরাতে পাড়ি দেন তিনি।

শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য ১ লাখ দিহরাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ