শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজধানীতে চলছে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে চলছে রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও রহমাতুল্লিল আলামীন কনফারেন্স।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এ কনফারেন্স হয়। কনফারেন্সে সভাপতিত্ব করছেন মুফতি সাখাওয়াত হুসাইন রাজী।

এদিকে রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে অতিথি হিসেবে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদুল্লাহ, ড. এবিএম হিজবুল্লাহ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিলসহ দেশবরেণ্য ইসলামিক স্কলার, গবেষক, সাংবাদিক ও সুধী সমাজ।

উল্লেখ্য, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান।

বিশ্ব নবীর আদর্শের প্রচার করা এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই এর একমাত্র লক্ষ্য।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ