শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ধর্ম উপদেষ্টাকে পবিত্র  কাবার গিলাফ উপহার দিলেন সৌদি হজমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. আ ফ ম খালিদ হোসেন (বামে) ও সৌদি হজ মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ- ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী ||

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে পবিত্র কাবা শরিফের গিলাফ দিয়ে তৈরি স্মারক উপহার দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ।

আজ সোমবার (৭ অক্টোবর) সৌদি সময় দুপুর ২ টাই মন্ত্রী তাঁর জেদ্দাস্থ সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এ স্মারক প্রদান করেন বলে আওয়ার ইসলামকে জানান ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক।

বৈঠকে বাংলাদেশ থেকে হজযাত্রীরা কম খরচে দুই প্যাকেজে হজ পালনে আসতে পারবেন- এই বিষয়ে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা।

এসময় ধর্ম উপদেষ্টার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কম খরচে হজের ব্যাপারে আশ্বস্ত করেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ।

প্রসঙ্গত, বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা। গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) তিনি বিশেষ সফরে সৌদি পৌঁছান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ