শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নতুন শিক্ষাক্রমে কত খরচ জানতে পাঁচ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচিত সমালোচিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সরকারের কত টাকা খরচ হয়েছে তা জানতে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ পর্যন্ত কত কোটি টাকা খরচ হয়েছে, তা খুঁজে বের করে প্রতিবেদন দেবে।

জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, শিক্ষাক্রম বাস্তবায়নে এখন পর্যন্ত কত কোটি টাকা খরচ হয়েছে, তা জানতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান এনসিটিবির একজন সদস্য। তাকে সহায়তা করবেন আরো চারজন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। ২০২৬ সাল থেকে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে পাঠদান করানো হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, শিক্ষাবিদ, শিক্ষাক্রম ও মূল্যায়নসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, শিক্ষা প্রশাসক এবং সুশীল সমাজ ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। এটি ২০২৬ সালে থেকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করা হবে। শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়ন শিক্ষাক্রম ২০১২-এর আলোকে করারও ঘোষণা দেওয়া হয় প্রজ্ঞাপনে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ