শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে "মার্চ ফর গাযযা" কর্মসূচি সফল করতে আজ ১১ এপ্রিল শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

নুরিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কামরাঙ্গীরচর লোহার ব্রিজ হয়ে বেড়িবাঁধে এক সমাবেশে মিলিত হয়। মিছিলের নেতৃত্ব দেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

সমাবেশে তিনি বলেন, “ইসরাইল যদি গণহত্যা বন্ধ না করে, তাহলে বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে প্রতিরোধে নামতে বাধ্য হবে।” তিনি ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “মানবতার দুশমন ইহুদীদের বয়কট করা ঈমানি দায়িত্ব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীসহ স্থানীয় মসজিদের ইমাম ও খতিবগণ।

নেতারা জাতিসংঘের ব্যর্থতা উল্লেখ করে বলেন, ইসরাইলের আগ্রাসন রুখতে মুসলিম বিশ্বের উচিত পৃথক মুসলিম জাতিসংঘ গঠন এবং প্রয়োজনে যুদ্ধ ঘোষণা। তারা আগামী দিনের কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ