শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)’। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কবি আল্লামা মুহিব খান এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচিগুলো হলো:

১. র‌্যালি:
সকাল ৯টায় পল্টনের মুক্তাঙ্গন থেকে 'বাংলা নবযাত্রা ১৪৩২' শীর্ষক এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি প্রেসক্লাব, ঈদগাহ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হবে।

২. বাঙালি মেজবান:
দুপুর ১২টা থেকে জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী ‘বাঙালি মেজবান’। এতে থাকবে দেশীয় খাবারের আয়োজন, সবার জন্য উন্মুক্ত।

৩. সাংস্কৃতিক উৎসব:
বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত একই স্থানে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাংস্কৃতিক উৎসব’। থাকবে দেশীয় সংগীত, কবিতা ও ঐতিহ্যভিত্তিক আলোচনা।

সবার অংশগ্রহণে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছে জাসাক।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ